সর্বশেষ খবরঃ

ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :: ভোলায় মায়ের অগোচরে বসত ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে রাফিয়া আক্তার (২) নামে এক শিশুকণ্যার মর্মান্তিক হয়েছে। আজ বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি) সকালের দিকে এই ঘটনা ঘটে।

নিহত রাফিয়া ভোলা সদর উপজেলার চর সামাইয়াইউনিয়নের ৩ নংওয়ার্ডের চরশিপলি গ্রামের নিজাম উদ্দিন হাওলাদার বাড়ির মোঃ রাসেলের মেয়ে।

এলাকাবাসীও পুলিশ সূত্রে জানা যায়,রাফিয়ার মা তন্নী বেগম সংসারের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। সকাল আনুমানিক ৯টার দিকে তিনি থালা বাসন ধোয়ার জন্য বসত ঘরের পাশের পুকুরে যান। ধোয়া শেষে ঘরে ফিরে এলে শিশুটি তার মায়ের অগোচরে ওই পুকুরের কাছে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়।

দীর্ঘ সময় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা পরে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন