সর্বশেষ খবরঃ

ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা

ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা

স্টাফ রিপোর্টার :: একদিনের ভারী বর্ষণে দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দরের পণ্যাগারে পানি প্রবেশের কারনে কোটি কোটি টাকা মূল্যের আমদানি পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে|পাশাপাশি ব্যাহত হচ্ছে পণ্য খালাস কার্যক্রম|

অপরিকল্পিত ইয়ার্ড ও ড্রেনেজ ব্যবস্থা,নির্মাণকাজ,হাকর নদীর নাব্যতা সংকট, বন্দর কর্তৃপক্ষের উদাসিনতা নিয়ে দুষছেন আমদানিকারকরা|

স্থানীয় আমদানিকারকরা অভিযোগ তুলে বলেন,প্রতিবছর বর্ষা মৌসুমে ভারী বর্ষণে বন্দরের শেডে পানি প্রবেশ করে কোটি কোটি টাকা মূল্যের মূল্যবান পণ্য সামগ্রী নষ্ট হলেও এখনোপর্যন্ত যুগপোযোগী ফলপ্রসু কোন ব্যবস্থা গ্রহণ করেনী বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ| শুধু আশ্বাসের ভিত্তিতেই আমরা ( আমদানিকারকরা ) বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়েই পণ্যগারে পণ্য রাখে| এতে করে অনেক ব্যবসায়ী বড় অঙ্কের লোকসানের কবলে পড়েছে।

তবে বন্দর কর্তৃপক্ষের বক্তব্য বন্দরের পাশেই রেল রাস্তা নির্মাণ কাজে মাটি ভরাট করায় পানি নিষ্কাশন বাধাগ্রস্থ হয়ে বৃষ্টির পানিতে বন্দর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়|

শুক্রবার ( ১০ জুলাই ) বেনাপোল স্থল বন্দর এলাকায় গিয়ে পণ্যগারের মধ্যে পানি প্রবেশ করতে দেখা যায়| পানিতে ডুবে পণ্য নষ্ট হওয়ার আশঙ্কায় আমদানিকারক প্রতিনিধি ও বন্দর শ্রমিকদের পণ্য সরানোর দৃশ্য লক্ষ্যনীয় ছিলো|

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক ( ট্রাফিক ) মোঃ শামীম হোসাইনের নিকট জানতে চাইলে যশোর পোস্ট প্রতিনিধিকে বলেন,ইতি মধ্যেই স্থলবন্দরের পণ্যগার পরিদর্শন করেছি| সকাল হতে পণ্যগারে পানি প্রবেশ রোধে বালুর বাঁধ দেওয়া ও পানি নিষ্কাশন কাজে ৬ টা পাম্প চালু করা হয়েছে| এখনো পর্যন্ত আমদানিকারকদের পক্ষ হতে কোন অভিযোগ আসেনী এবং পণ্যাগার হতে পানি নেমে গেছে|

প্রতিবছর বৃষ্টিতে পণ্যগারে পানি প্রবেশ করলেও কেন পদক্ষেপ নেওয়া হয়না এমন প্রশ্নে? তিনি আরো বলেন এ বছর প্রজেক্ট এ ১৮০০মিটার ড্রেনের নির্মাণ কাজ শেষ হবে| আমরা আশাবাদী দ্রুতই বৃষ্টির কারনে বন্দরের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে|

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী