সর্বশেষ খবরঃ

ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় ১৩৩ জন নিহত

ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় ১৩৩ জন নিহত
ছবি সংগৃহীত

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর সবশেষ কমপক্ষে ১৩৩ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতের এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার ( ১২ জুন ) এক লাইভ প্রতিবেদনে ভারতের সংবাদমাধ্যম ‘নিউজ ১৮’ এ খবর জানিয়েছে।

এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ১৭ মিনিটে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য নিয়ে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ১৬৯ জন ভারতীয়,৫৩ জন ব্রিটিশ,৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান যাত্রী ছিলেন।

প্রতিবেদনে নিউজ ১৮ জানিয়েছে, আহমেদাবাদের মেঘানীনগর এলাকার কাছে প্রচণ্ড ধোঁয়া দেখা যাচ্ছিল। ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছেছে এবং জরুরি প্রতিক্রিয়া দলগুলোকে কাজ করছে। কর্তৃপক্ষ এখনো দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে পারেনি।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সাথে দুর্ঘটনার বিষয়ে কথা বলেছেন। মোদি দুই মন্ত্রীকে আহমেদাবাদে গিয়ে ক্ষতিগ্রস্তদের সকল সম্ভাব্য সহায়তা প্রদান নিশ্চিত করতে বলেছেন।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, কর্মকর্তাদের ‘তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম’ পরিচালনা করার এবং ‘যুদ্ধকালীন ভিত্তিতে’ ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন এক বিবৃতিতে বলেছেন, বিধ্বংসী এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই মুহূর্তে আমাদের প্রাথমিক লক্ষ্য হল সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারকে সহায়তা করা।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের