সর্বশেষ খবরঃ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে দুই জন নিহত ও আহত ১০

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে দুই জন নিহত ও আহত ১০
ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে দুই জন নিহত ও আহত ১০

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া নামক এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এই ঘটনায় যাত্রীবাহী বাসের ১০ জন আহত হয়। শুক্রবার বেলা আড়াইটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি )খায়রুল আনাম হতাহতের ঘটনা নিশ্চিত করে জানান, ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা গামী গোল্ডেন লাইন পরিবহনের সাথে বিপরিত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুই জন নিহত হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে।

দুর্ঘটনার কারনে যানজটের সৃষ্টি হয়। রেকারের সাহায্যে বাস ও পিকআপটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

আরো খবর

যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
এমবাপ্পেকে কৃতজ্ঞতা জানিয়ে শাকিরার ভিডিও প্রকাশ
এমবাপ্পেকে কৃতজ্ঞতা জানিয়ে শাকিরার ভিডিও প্রকাশ
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪
দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১