সর্বশেষ খবরঃ

ব্যক্তিগত ছবি-ভিডিও’র নিরাপত্তায় নতুন ফিচার “গুগল ফটোজ”

ব্যক্তিগত ছবি-ভিডিও’র নিরাপত্তায় নতুন ফিচার “গুগল ফটোজ”
ব্যক্তিগত ছবি-ভিডিও’র নিরাপত্তায় নতুন ফিচার “গুগল ফটোজ”

ফটোজে নতুন প্রাইভেসি ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে গুগল।এই ফিচারের নাম ‘লকড ফোল্ডার’। অ্যান্ড্রয়েড ৬ এবং তার ওপরের সব ভার্সন ব্যবহারকারীরা ফিচারটি ব্যবহার করতে পারবেন। গুগল ফটোজের বহুল প্রত্যাশিত এ ফিচার ঠিক কবে সবার জন্য চালু হচ্ছে তা জানায়নি কর্তৃপক্ষ।

অবশ্য দ্রুততম সময়ের মধ্যে ফিচারটি পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র।কেউ কেউ বলছেন,এক মাসের মধ্যে লকড ফোল্ডার ফিচার পেতে যাচ্ছেন ব্যবহারকারীরা।

ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়,গুগল ফটোজে থাকা সব ছবি ও ভিডিও থেকে ব্যবহারকারী তার ইচ্ছেমতো কিছু ছবি ও ভিডিওকে লকড ফোল্ডারে আলাদা করে রাখতে পারবেন।

এতে ফটোজে প্রবেশ করেও কেউ কারও ব্যক্তিগত ছবি বা ভিডিও দেখতে পারবে না। এমনকি লকড ফোল্ডারে রাখা ছবি বা ভিডিওতে প্রবেশ করতে পারবে না অন্য কোনও অ্যাপও।

চলতি বছরের জুনে আইও কনফারেন্সে গুগল ফটোজে লকড ফোল্ডার ফিচার আনার ঘোষণা দেয় গুগল। এরপর শুধু পিক্সেল ফোনের জন্য সুবিধাটি চালু হয়। এবার সবার জন্য লকড ফোল্ডার চালু হচ্ছে বলে নিশ্চিত করেছে গুগল কর্তৃপক্ষ। তবে এই ফিচার ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই অ্যান্ড্রয়েড ৬ বা তার ওপরের কোনও ভার্সন ব্যবহার করতে হবে।

লকড ফোল্ডার ফিচার আসলে কী?-

অনেক ব্যবহারকারী তাদের কোনও কোনও ছবি কারও সঙ্গে শেয়ার করতে চান না। ফলে সেগুলোকে আরও বেশি সুরক্ষিত রাখতে চান তারা। ব্যবহারকারীদের এ চাওয়াটিই পূরণ করবে লকড ফোল্ডার ফিচার। এই ফিচারের মাধ্যমে গুগল ফটোজে ব্যক্তিগত ছবি ও ভিডিও পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত থাকবে।

ফটোজের লকড ফোল্ডারে নিয়ে যাওয়া ছবি বা ভিডিও কারও সঙ্গে শেয়ার করা যাবে না। এমনকি সেখান থেকে স্ক্রিনশটও নিতে পারবেন না কেউ। লকড ফোল্ডারে শুধু দুটি কাজ করা যাবে। হয়তো সেই ফোল্ডারে থাকা ছবি বা ভিডিও স্থায়ীভাবে ডিলিট করে দিতে হবে নয়তো সংশ্লিষ্ট ছবি বা ভিডিওকে লকড ফোল্ডারের বাইরে নিয়ে আসতে হবে।

আরো খবর

ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড