সর্বশেষ খবরঃ

বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এম কামরুজ্জামান( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ কোস্ট গার্ড বেইস মোংলায় নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার ( ১৭মে দুপুরে )কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

এসময় উপস্থিত ছিলেন,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মুঃ জসীম উদ্দিন খান,বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ নৌবাহিনী, নৌপুলিশ, বন বিভাগ ও মোংলা বন্দরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে লেঃ কমান্ডার আবিদ বিন মঞ্জুর জানান,গত ১১ জানুয়ারি ২০২৪ সালে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই বোট ওয়ার্কশপ ও স্লিপওয়েতে ২০ মিটার দৈর্ঘ্যের বোটসমূহের ডকিং ও যেকোনো ধরনের মেরামত কার্যক্রম পরিচালনা করা সম্ভব।

বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ে কোস্ট গার্ডের পশ্চিম জোনের একমাত্র স্থাপনা,যার মাধ্যমে কোস্ট গার্ডের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, মোংলা পোর্ট, নৌপুলিশ, বন বিভাগ এবং বিআইডব্লিউটিএ’র নৌযানসমূহ মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে বলে আশা করা যায়।

পরবর্তীতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আনুষ্ঠানিকভাবে বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের নাম ফলক উন্মোচন করেন।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন