সর্বশেষ খবরঃ

বেনাপোলে ৪৯৫পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বেনাপোলে ৪৯৫পিস ইয়াবাসহ দুই যুবক আটক
বেনাপোলে ৪৯৫পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব সদস্যদের অভিযানে ইয়াবা সহ মোঃ মাহাবুর রানা (২০) ও মাসুম রানা বুলেট ( ২৬ ) নামের দুই যুবক গ্রেফতার হয়েছে।

রবিবার ( ১৭ অক্টোবর ) সকালে কাগজপুকুর গ্রাম হতে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া মাহাবুর রানা বেনাপোল পোর্টথানাধীন ৪ নং কাগজপুকুর ওয়ার্ডের বাসিন্দা মোঃ রমজানের ছেলে। অপর মাসুম রানা বুলেট ৫নং ওয়ার্ড দিঘীরপাড় গ্রামের মোঃ মোস্তফার ছেলে। মাসুম রানা এলাকায় পান বিক্রেতা হিসাবে পরিচিত।বেনাপোল বাজারের হাইস্কুল মার্কেটের নিচে তার পানের দোকান রয়েছে।

যশোর র‌্যাব ক্যাম্প সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল বেনাপোল পোর্ট থানাধীন কাগজ পুকুর এলাকার দক্ষিণ কাগজ পুকুর মাদ্রাসার সামনে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে বুলেট ও রানাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। এ সময় তাদের হেফাজতে থাকা ৪৯৫ পিস ইয়াবা উদ্ধারসহ ২ টি ব্যবহৃত সিম কার্ড ও ২ টি মোবাইল জব্দ করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু সহ তাদেরকে বোনাপোল পোর্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে আরো জানা যায়।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন