সর্বশেষ খবরঃ

বেনাপোলে শুল্ক ফাঁকির অপচেষ্টায় জড়িত ৪ সি এন্ড এফ এজেন্ট লাইসেন্স স্থগিত

বেনাপোলে শুল্ক ফাঁকির অপচেষ্টায় জড়িত ৪ সি এন্ড এফ এজেন্ট লাইসেন্স স্থগিত
বেনাপোলে শুল্ক ফাঁকির অপচেষ্টায় জড়িত ৪ সি এন্ড এফ এজেন্ট লাইসেন্স স্থগিত

স্টাফ রিপোর্টার :: সাম্প্রতি শুল্ক ফাঁকিবাজ চক্রের দৌরাত্ব বৃদ্ধিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে রাজস্ব ফাঁকি চেষ্টায় ভারত হতে মিথ্যা ঘোষণায় আনা হচ্ছে আমদানি পণ্য। এর কয়েকটি চালান ধরা পড়লেও বেশীর ভাগ চালান প্রশাসনের নাক গলিয়ে গন্তব্যে পৌঁছে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ জাতীয় নিরপত্তা গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যে গত রোববার( ৫ এপ্রিল )বেনাপোল স্থলবন্দর দিয়ে সরকারী শুল্ক ফাঁকি চেষ্ঠায় মিথ্যা ঘোষণায় ভারত হতে বেনাপোল বন্দরে আনা একটি আমদানি পণ্য চালান আটক করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস সূত্রে জানা যায়,ঢাকার আমদানি কারক প্রতিষ্ঠান “নুসরাত ট্রেডিং”এর সিন্থেটিক ফেব্রিক্স এন্ড লেস আমদানি ঘোষণায় আনা পণ্য চালানটি পরীক্ষণ কালে ঘোষণা বর্হিভূত ৬৭৯পিস উন্নত মানের শাড়ী উদ্ধার হয়। পণ্য চালানটির মেনোফিস্ট নং-৬০১/২০২৬/০০২০০২৫/০৪ এবং আমদানিকারকের মনোনিত সিএন্ড এফ এজেন্ট খাজা এন্টার প্রাইজ।

প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ধারাবাহিক শুল্ক ফাঁকির পণ্য চালান আটকের খবর প্রকাশে নড়ে চড়ে বসেছে কাস্টমস কর্তৃপক্ষ। এবার ঘোষণা বর্হিভূত পণ্য আমদানি ও শুল্ক ফাঁকির অভিযোগে ৪টি সি এন্ড এফ এজেন্ট লাইসেন্স স্থগিত করেছে কাস্টমস। পৃথক পৃথক অভিযানে জব্দ হওয়া চালানে আনুমানিক ২৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা শনাক্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেন। এ ছাড়াও আরো চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানা গেছে।

স্থগিত হওয়া সি এন্ড এফ এজেন্ট প্রতিষ্ঠান গুলো হলো- মেসার্স লিংক ইন্টারন্যাশনাল, রয়েল এন্টার প্রাইজ, করিম অ্যান্ড সন্স ও হুদা ইন্টার ন্যাশনাল।

লাইসেন্স স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার ও লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান সাঈদ আহমেদ রুবেল গনমাধ্যমকর্মীদের জানান,গত কয়েক মাসে মিথ্য ঘোষণায় আমদানি ও ঘোষণা বর্হিভূত পণ্য আনার অভিযোগে ১৪টি আমদানি পণ্য চালান জব্দ করা হয়েছে।এসব চালানে সরকারী রাজস্ব ফাঁকির অপচেষ্টা ছিলো। বর্তমানে রাজস্ব ফাঁকি রোধে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ জিরো টলারেন্স নিতী বাস্তবায়ন করছেন বলে তিনি আরো জানান।

উল্লেখ্য চলতি ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ছয় মাসে বেনাপোল কাস্টমস হাউসে ১ হাজার ৮শো কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। রাজস্ব ঘাটতির নেপথ্যে শুল্ক ফাঁকি অন্যতম কারন।

আরো খবর

গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত