সর্বশেষ খবরঃ

বেনাপোলে মাটির নিচে পুঁতে রাখা বোমা উদ্ধার

বেনাপোলে মাটির নিচে পুঁতে রাখা বোমা উদ্ধার
বেনাপোলে মাটির নিচে পুঁতে রাখা বোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে পরিত্যক্ত ঘর থেকে ১৮টি ককটেল বোমা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব ) সদস্যরা।

শনিবার ( ২ সেপ্টেম্বর ) বিকালে বেনাপোল পোর্ট থানা এলাকার গাজীপুর গ্রাম থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন বলেন,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি কয়েকজন দুর্বৃত্ত বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হন র‌্যাব সদস্যরা।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে মোহাম্মদ বাদল হোসেনসহ অজ্ঞাতনামা কয়েকজন পালিয়ে যায়।এসময় ঘটনাস্থল থেকে ১৮টি ককটেল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি ) কামাল হোসেন ভূইয়া ককটেল উদ্ধারের ঘরটি পরিদর্শন করে জানান, র‌্যাব কর্তৃক উদ্ধারকৃত ককটেল থানায় জমা দিয়েছে। সেগুলো নিষ্ক্রিয় করা হবে।কে বা কারা কি উদ্দেশে ককটেলগুলো রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন