সর্বশেষ খবরঃ

বেনাপোলে বিজিবির হাতে স্বর্ণ ও হুন্ডিরটাকাসহ ইয়ামিন গ্রেফতার

বেনাপোলে বিজিবির হাতে স্বর্ণ ও হুন্ডিরটাকাসহ ইয়ামিন গ্রেফতার
বেনাপোলে বিজিবির হাতে স্বর্ণ ও হুন্ডিরটাকাসহ ইয়ামিন গ্রেফতার

যশোর প্রতিনিধি :: বেনাপোলে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের অভিযানে ২ পিস স্বর্ণেরবার ও ১২লাখ ৫৫হাজার হুন্ডির টাকাসহ মোঃ ইয়ামিন হোসেন (২৫)নামের যুবক গ্রেফতার হয়েছে।সে বেনাপোল সীমান্তের কুখ্যাত মাদক সম্রাট বাদশাহ মল্লিকের ছেলে।

সোমবার ( ৩০ অক্টোবর ) বেনাপোল আমড়াখালী বিজিবির নিয়মিত চেকপোস্ট এলাকা হতে ইয়ামিনকে আটক করে ৪৯বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।এসময় তার দেহ তল্লাশী চালিয়ে ০.২৩৪গ্রাম ওজনের ২টি স্বর্ণেরবার ও১২লাখ৫৫হাজার টাকা উদ্ধার হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ২৩ লাখ৪০হাজার টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করে।

যশোর বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক স্বর্ণ ও হুন্ডির টাকাসহ চোরাচালানী আটকের সত্যতানিশ্চিত করে জানান,আমড়াখালি বিজিবি চেক পোস্ট এলাকায় নিয়মিত চেকিং কার্যক্রমের অংশ হিসাবে বিজিবি সদস্যরা সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে তল্লাশী চালালে স্বর্ণেরবার ও হুন্ডির টাকা উদ্ধার হয়।

এসংক্রান্তে বেনাপোল পোর্টথানায় আটকৃতের বিরুদ্ধে মামলারুজু পূর্বক আসামী সোপার্দ করা হয়েছে ও জব্দকৃত স্বর্ণবার ও হুন্ডিরটাকা সরকারী ট্রেজারীতে জমা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর

তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি