সর্বশেষ খবরঃ

বেনাপোলে বিজিবির হাতে ইয়াবাসহ রবি আটক

বেনাপোলে বিজিবির হাতে ইয়াবাসহ রবি আটক
বেনাপোলে বিজিবির হাতে ইয়াবাসহ রবি আটক

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল সীমান্তে বর্ডারগার্ড ( বিজিবি ) সদস্যদের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম রবি আটক হয়েছে। আটককৃত আসামী মোঃ রবিউল ইসলাম ( ৩৬) বেনাপোল পোর্ট থানাধীন নারাণপুর নতুনপাড়া গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।

যশোর ব্যাটালিয়ন ( ৪৯ বিজিবির ) একটি চৌকস দল শুক্রবার রাতে বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ি বটতলা বিজিবি চেকপোস্ট এলাকায় তল্লাশীকালে তাকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করেছে।

যশোর ব্যাটালিয়ন ( ৪৯ বিজিবির ) এজাহার সূত্রে জানা যায়,বেনাপোল সীমান্তে যশোর ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতাসহ মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৮ই জুলাই রাত ৭ ঘটিকায় ৪৯ বিজিবির টহল দল শিকড়ী বটতলায় নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করে।

এসময় বারপোতা এলাকা থেকে দ্রুত গতিতে আসা একটি কালো রং এর পালসার মটর সাইকেল থামতে বললে সে মটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে।বিজিবির জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার মোটরসাইকেলের হেডলাইট এর ভিতরে বিশেষ কায়দায় ইয়াবা লুকায়িত আছে।

এ সময় উপস্থিত জনগণের সামনে বিজিবি সদস্যরা মটর সাইকেলের হেডলাইটের মধ্যে থেকে নীল পলিথিনে মোড়ানো ৪০ পিস ইয়াবা উদ্ধার পূর্বক রবিকে গ্রেফতার করে।

আটক ইয়াবা ব্যবসায়ী রবি নিজেকে সিএন্ডএফ ব্যবসায়ী বলে পরিচয় দেন।সে সিএন্ডএফ ব্যবসার অন্তরালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে বলে এলাকাবাসী নিশ্চিত করেন।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী