সর্বশেষ খবরঃ

বেনাপোলে বই বিক্রেতা কর্তৃক অপপ্রচার ছড়ানোর অভিযোগ

বেনাপোলে বই বিক্রেতা কর্তৃক অপপ্রচার ছড়ানোর অভিযোগ
বেনাপোলে বই বিক্রেতা কর্তৃক অপপ্রচার ছড়ানোর অভিযোগ

যশোর প্রতিনিধি :: যশোরের বেনাপোল বাজারের বিতর্কিত বই বিক্রেতা মিনা বুক হাউসের সত্ত্বাধীকারী আব্দুল হামিদ কর্তৃক জনসাধারনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে মিথ্যা ও মনগড়া অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন সংগঠনটির বেনাপোলের দায়িত্বরত প্রতিনিধিরা।

রবিবার ( ১৩অক্টোবর ) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের প্রতিনিধি সাঈদ সাংবাদিকদের বই বিক্রেতা হামিদ কর্তৃক অপপ্রচার ছড়ানোর বিষয়টি নিশ্চিত করে জানান,গত ৫ আগস্ট স্বৈরাচারী শাসক শেখ হাসিনার সরকারের পতনের পর বেনাপোলের ছাত্র সমাজ ও বৈষম্যবিরোধী আন্দোলনে বেনাপোলের প্রতিনিধিরা দেশের আকস্মিক বন্য পরবর্তী কার্যক্রমসহ বেনাপোলের যানজট নিরসন ও আধুনিক বেনাপোল গড়ার লক্ষ্যে সুনামের সহিত নিরলস কাজ করে যাচ্ছে।

তাদের এই কাজকে বাধাগ্রস্থ করতে কতিপয় কুচক্রি মহল ব্যাক্তি স্বার্থ হাসিলে বা নিজ রাজনৈতিক ফয়দা লুটতে ষড়যন্ত্রে লিপ্ত। এরই অংশ হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আব্দুল হামিদ নামের আইডি হতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,বেনাপোলের নাম ব্যবহার করে ব্যনারের ছবি তুলে পোস্ট ছেড়ে অপপ্রচারের অংশ হিসাবে বিরুপ মন্তব্য লেখা লেখি করা হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল হামিদের সহিত মুঠোফোনে কথা বললে তিনি প্রতিনিধিকে পোস্ট করার সত্যতা নিশ্চিত করে কারো নাম ধরে লেখেননি ও ফেসবুকে তার স্বাধীন মত প্রকাশ বা লেখার স্বাধীনতা আছে বলে জানান। বেনাপোলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরতদের অপকর্ম বা বেআইনী কাজের প্রমাণ আছে কি? অথবা তার সাথে কারো ব্যাক্তি বিরোধ আছে কি জানতে চাইলে তিনি সদউত্তর দেননী।

বেনাপোলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী ও অভিযোগকারী ছাত্র সাজেদুর রহমান সিপু জানান,২০১৮সালের কোটা সংস্কার ছাত্র আন্দোলনে ছাত্র অধিকার পরিষদের যশোরের যুগ্ন আহবায়ক হিসাবে তিনি দায়িত্বে থেকে ছাত্র আন্দোলন করেছেন। দাবী আদায়ে রাজ পথে পুলিশের মারও খেয়েছেন এ খবর কজন জানে। বেনাপোলের এমন অসংখ্য ছাত্ররা দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুবাধে কোটা আন্দোলনে অংশ নিয়েছেন এবং আহত হয়েছেন যাদের খবর বেনাপোলবাসী অনেকে জানেনা।

বই বিক্রেতা আব্দুল হামিদের ফেসবুকে ছাড়া পোস্ট অভিসন্ধি মূলক ও ছাত্র সমাজের জন্য অপমানকর। হামিদ একজন দূর্নীতিগ্রস্থ ব্যাক্তি। তার এহেন কর্মের প্রতিবাদ জানিয়ে তাকে তার কর্মকান্ড হতে সরে দাড়ানোর আহবান জানান।

ছাত্রদের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মৃত জেহের আলী মুন্সির ছেলে আব্দুল হামিদের স্থায়ী বাড়ী শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়েনর বহিলাপোতা গ্রামে। বিশ বছরের অধিককাল ধরে তিনি বেনাপোল এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস ও বাজারে লাইব্রেরী ব্যবসা করে আসছেন।এর পাশাপাশি তিনি কাজী পেশায় নিয়োজিত।তবে এ পেশায়ও তার বিরুদ্ধে এলাকার কাজীদের ব্যাপক অভিযোগ রয়েছে।

হামিদের নির্ধারীত কাজী অফিস না থাকলেও ভ্রাম্যমান হয়ে তিনি অন্য কাজীর এলাকায় ঢুকে জোর পূর্বক বিয়ে রেজিস্ট্রি করান। এ বিষয়ে জেলা রেজিস্টারের নিকট হামিদের নামে অভিযোগ জানাই কাজীরা।

নাম প্রকাশে অনিচ্ছুকএক ব্যবসায়ী জানান,ধুরন্ধর হামিদ বই বিক্রির আড়ালে মানি লন্ডারিং এ জড়িত।দীর্ঘদিন ধরে তিনি হুন্ডি ব্যবসা করে আসছে তার বেনাপোলের একাধিক ব্যাংকে একাউন্ট রয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থা সুষ্ঠ তদন্ত করলে হুন্ডি ব্যবসা চালানোর প্রমান মিলবে বলে সূত্রটির দাবী।

কয়েকবছর আগে বেনাপোল এলাকায় বসবাসের জন্য নিজ নামে জমি কিনেছেন হামিদ। সামাজিক মর্যদা পেতে ও অবৈধ্য ব্যবসা চালাতে চতুরতার সহিত বেনাপোল বাজার কমিটিতে নিজ নাম অর্ন্তভূক্ত করিয়েছেন।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন