সর্বশেষ খবরঃ

বেনাপোলে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বেনাপোলে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
বেনাপোলে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

হাসানুজ্জামান,বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৭শো বোতল ফেন্সিডিল উদ্ধারসহ নয়ন হোসেন ( ২৫) ও বিল্লাল হোসেন ( ২১)নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

সোমবার ( ১৫জানুয়ারী ) খুলনা র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে বেনাপোল পোর্টথানাধীন পুটখালি গ্রাম হতে ঐ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো শার্শা উপজেলার পুটখালী গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে নয়ন ও একই এলাকার হাবিবুরের ছেলে বিল্লাল।

গ্রেফতারকালীন সময়ে র‌্যাব সদস্যরা উপস্থিত সাক্ষীদের সন্মুখে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক ইছামতি নদীর দক্ষিন পাড় হতে ৪টি বিশেষ বস্তায় রক্ষিত ৭০০ বোতল ভারতীয় নিষ্দ্ধি ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করে।

র‌্যাবের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,গ্রেফতারকৃতদের নামে ইতিপূর্বেও ১টি করে মামলা রয়েছে এবং তাহার এলকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু পূর্বক জব্দকৃত আলামত ও আসামীদ্বয়কে বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা