সর্বশেষ খবরঃ

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২

শার্শা প্রতিনিধি :: যশোরের বেনাপোল পৌর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল হয়েছে| এসময় স্থানীয়রা ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়| এঘটনায় বেনাপোল পোর্টথানা পুলিশ দুইজনকে আটক করেছে| আটককৃতরা হলো- বেনাপোলের বাসিন্দা ও ছাত্রলীগ কর্মী নুর আলম ও ভবেরবেড় গ্রামের শাওন|

শুক্রবার( ৫জুন ) জুম্মার নামাজের পর সময় শার্শা উপজেলা ছাত্রলীগের ব্যানারে বেনাপোল পৌর গেইট এলাকায় ঝটিকা মিছিল বের হয়| আটক হওয়া দুইজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে বেনাপোল পোর্টথানা সূত্র নিশ্চিত করেন|

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি অল্প সময় স্থায়ী হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই অংশগ্রহণকারীরা চলে যায়| অংশগ্রহণকারীরা সংখ্যায় ৩০হতে ৪০ জন এবং সকলে মুখে কালো মাস্ক ও মাথায় সাদা ক্যাপ পরিহিত ছিলো| তারা প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে নানা প্রকার স্লোগান দিচ্ছিল|

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় তল্লাশী চালিয়ে সন্দেহভাজন দুই জনকে আটক করে| থানায় এনে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে| পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমানসহ অভিযান অব্যাহত রয়েছে|

আরো খবর

রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন
দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন
হবিগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড
হবিগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড