সর্বশেষ খবরঃ

বেনাপোলে চোরাকারবারী সিন্ডিকেটের ক্যাশিয়ার শহিদ বেপরোয়া !

বেনাপোলে চোরাকারবারী সিন্ডিকেটের ক্যাশিয়ার শহিদ বেপরোয়া !
বেনাপোলে চোরাকারবারী সিন্ডিকেটের ক্যাশিয়ার শহিদ বেপরোয়া !

স্টাফ রিপোর্টার :: যশোরের বেনাপোল সীমান্তের চিহিন্ত চোরাকারবারীদের থলেনদার ও ডলার পাচারকারী শহিদুল ইসলাম ওরফে শহিদ ( ৩০) এতটাই বেপরোয়া যে,প্রশাসনের নাক গলিয়ে ভারত হতে আনা চোরাচালানী ও শুল্ক ফাঁকির পণ্য অবাধে দেশের অভ্যান্তরে পৌঁছে দিলেও প্রশাসনের একাধিক দপ্তর তার টিকিটি পর্যন্ত স্পর্শ করতে পারছেনা।

বেনাপোলের স্থানীয়দের দেওয়া তথ্য সূত্রে জানা যায়,বেনাপোল বাজারস্থ এম ইউ সিনিয়র মাদ্রাসা মার্কেটে তার একটি ফটোকপির দোকান রয়েছে।দীর্ঘদিন ধরেই ফটোকপি ব্যবসার আড়ালে সে প্রশাসনের একাধিক অসাধু কর্মকর্তার সাথে সখ্যতা গড়ে চোরাকারবারীদের চোরাচালানী কাজে প্রশাসনিক সহায়তা দিয়ে থাকে।

বেনাপোলস্থ এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসসহ অন্যান্য কুরিয়ারগুলোতে চোরাকারবারীরা অবৈধ্য চোরাচালানী পণ্য বুকিং করতে শহিদকে দিতে হয় ব্যাগ প্রতি মোটা অঙ্কের টাকা। যার বড় একটি অংশ প্রশাসনের অসাধু কর্মকর্তারা শহিদ মারফত হাত পাই।

নাম প্রকাশ না করার শর্তে শহিদের সহযোগী জানান,গোয়েন্দা সংস্থাসহ প্রশাসনের একাধিক দপ্তরের লোকজনের সাথে অবৈধ্য ব্যবসা পরিচালনা কাজে শহিদের যোগাযোগ রয়েছে । শহিদের ব্যবহৃত ফোন ও কল লিস্ট চেক করলেই সব বেরিয়ে পড়বে। শহিদের সবুজ সংকেত মিললেই কেবল কুরিয়ার প্রতিষ্ঠান গুলো চোরাচালানী পণ্য বুকিং নেই।

এ বিষয়ে শহিদের মুঠোফোনে কল দিলে নিজেকে ফটোকপি ব্যবসায়ী পরিচয় দিয়ে,তিনি কোন অবৈধ্য কাজে জড়িত নেই বলে জানান।

শহিদের ব্যাপারে এলাকায় ব্যাপক অনুসন্ধান চালালে দেখা যায় বেনাপোল পৌরসভাধীন ছোট আঁচড়া গ্রামের জাকির হোসেনের ছেলে শহিদুল ইসলাম যশোর সদর উপজেলার হামিদপুর এলাকায় বিগত ২০২১ সালের ২২ জানুয়ারী শুক্রবার ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিজিবি সদস্যদের অভিযানে প্রায় দুই লাখ ইউ এস ডলারসহ আটক হয়।এসময় রানা,সাগর ও মিঠু নামে তার অপর ৩ সহযোগীও বিজিবির অভিযানে আটক হয়।বিজিবির দেওয়া মামলায় সে জেল হাজত থেকে বের হয়েই আবারো জড়িয়ে পড়ে অবৈধ্য ব্যবসা বানিজ্য পরিচালনায়।

আসন্ন ঈদুল আযহাকে পুঁজি করে বেনাপোল সীমান্তের চোরাকারবারীরা মাথা চাড়া দিয়ে ওঠলেও প্রশাসনিক অভিযান না থাকায় সরকার বিপুল অঙ্কের রাজস্ব বঞ্চিত হচ্ছে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরকারবারীদের বিরুদ্ধে প্রসাশনিক অভিযান বিষয়ে জানতে চাইলে নাভারন সার্কেলের সিনিয়র এ এসপি নিশাত আল নাহিয়ান জানান,আসন্ন ঈদুল আযহাকে ঘীরে শার্শা উপজেলা জুড়ে পুলিশের ৩টি টহল টিম সার্বক্ষনিক শপিংমল,পশুহাটসহ বড় বাজার গুলোতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে।

এছাড়াও এলাকায় চুরি ছিনতাই রোধে জেলা হতে অতিরিক্ত ১০জন পুলিশ সদস্যের একটি টিম আনা হয়েছে যাহাতে উপজেলাবাসী নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে।চোরকারবারীদের বিষয়ে সীমান্তে নিয়োজিত বিজিবি সদস্যরা পদক্ষেপ নিবেন। তবে চোরাচালানী পণ্যসহ চোরকারবারীকে পেলে পুলিশও তার বিরুদ্ধে মামলা দিবে।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের