সর্বশেষ খবরঃ

বেনাপোলের পুটখালী সীমান্তে অস্ত্র,ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

বেনাপোলের পুটখালী সীমান্তে অস্ত্র,ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
বেনাপোলের পুটখালী সীমান্তে অস্ত্র,ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

হাসানুজ্জামান :: যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের অভিযানে ১টি পিস্তল,২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ আক্তারুল ইসলাম( ৪২) নামের অস্ত্র ব্যবসায়ী আটক হয়েছে। সে বেনাপোল পোর্টথানাধীন বালুন্ডা গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে।

শুক্রবার ( ৮ আগস্ট )রাতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা অভিযান চালিয়ে ঐ অস্ত্র ব্যবসায়ীকে আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদে পুটখালী ক্যাম্পের ১টি টহলদল আক্তারুলকে আটক করে তল্লাশী চালালে তার কাছে থাকা ১টি বিদেশী পিস্তল,২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খুরশিদ আনোয়ার বিজিবির অভিযানে অস্ত্র,গুলি উদ্ধারসহ অস্ত্রব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক শনিবার সকালে পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন