সর্বশেষ খবরঃ

বেনাপোলের নূর শপিংকমপ্লেক্সের ঠিকানা দিয়ে অনলাইন প্রতারণা

বেনাপোলের নূরশপিং কমপ্লেক্সের ঠিকানা দিয়ে অনলাইন প্রতারণা
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: ভারত সীমান্ত ঘেষা জনপদ বেনাপোল হওয়ার সুবাধে সুলভ মূল্যে ভারতীয় পণ্য বিক্রয়ের বিজ্ঞাপন ছেড়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতাতে সরব হয়ে ওঠেছে একদল অনলাইন প্রতারক চক্র।

আর এ কাজে অধিকাংশ প্রতারক চক্রই ব্যবহার করছে বন্দরনগরী বেনাপোল বাজারস্থ নূরশপিং কমপ্লেক্সের ঠিকানা।প্রশাসনিক তৎপরতা না থাকায় ও ভূক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ না দেওয়ায় সহসায় পার পেয়ে যাচ্ছে প্রতারক চক্র।

নূর শপিংমলের মায়ের দোয়া গার্মেন্টেস এর ব্যবসায়ী শামীম সহ একাধিক দোকানি জানায়,দেশের বিভিন্ন জেলা শহর হতে প্রতিদিনিই ৩/৪ জন ভূক্তভোগী মার্কেটে এসে বিজ্ঞাপনে দেওয়া দোকান ঘর খোঁজ করে না পেয়ে আমাদের সাথে বিষয়টি খুলে বললে বিকাশ লেনদেনে তাদের প্রতারিত হওয়ার কথা জানা যায়।

রবিবার ( ১৩আগস্ট ) সকালে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থেকে আগত শেখ শাহনেওয়াজ ও ফেনি হতে আগত মাসউদ জানান, তারা পেজে পুরাতন ফ্রীজ এবং ভারতীয় মটর সাইকেল বিক্রয়ের লোভনীয় বিজ্ঞাপন দেখে পেজে প্রদত্ত মোবাইল নাম্বারে কথা বলে ( ০১৬০৪০১৪৬১৭, ০১৮৭৯৫৩৫৫০৯, ০১৬১৫৪৫০৭৪১, ০১৯৬৫৬২৬১২১,০১৬০২৪৮৬৬৯৩,০১৭৮৩৩১৬৮৪৯,০১৮৫৫১৩৯৪৮৭ ) পণ্য ক্রয় করতে বেনাপোলের নূর শপিং কমপ্লেক্সে এসেছে।

স্থানীয় দোকানিদের সাথে কথা বলে তারা প্রতারিত হয়েছে বুঝতে পেরে প্রতারক চক্রের দেওয়া নাম্বারে কল দিলে বন্ধ পাই। ভূক্তভোগীরা অনলাইন বিডি শপ, আব্দুল্লালাহ-আল ইলেক্ট্রনিক্স বাইক ও রাহাদ ইলেকট্রনিক্স এর পেজে দেওয়া বিজ্ঞাপন দেখে পণ্য ডেলিবারি নিতে বেনাপোল এসেছে বলে আরো জানায়।

উল্লেখ্য দীর্ঘদিন ধরে বেনাপোল এলাকায় একটি অনলাইন প্রতারক চক্র একাধিক ভূয়া পেজ খুলে বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মোবাইল ফোন,টিভি,ফ্রিজ,মোটর সাইকেল,ডি এসএলআর ক্যামেরা,বাইসাইকেলসহ নানা রকমের পণ্যের লোভনীয় মূল্য অফার করে অগ্রীম অর্ডার এর কথা বলে বিকাশ,রকেট ও নগদে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।

লোক লজ্বা ও হয়রানী এড়াতে প্রতারিত হওয়া ভূক্তভোগীরা স্থানীয় থানায় অভিযোগ না করায় অধরা প্রতারক চক্র। স্থানীয়দের দাবী দ্রুত প্রতারক চক্রের লাগাম টেনে না ধরলে বেনাপোল এলাকার সুনাম বিনিষ্ট হওয়াসহ আরো লোক অর্থনৈতিক ক্ষতিগ্রস্থ হবে। এ বিষয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন।

আরো খবর

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত