সর্বশেষ খবরঃ

বেতিসকে ২-১গোলো হারালো বার্সেলোনা

বেতিসকে ২-১গোলো হারালো বার্সেলোনা
বেতিসকে ২-১গোলো হারালো বার্সেলোনা

বেনিতো ভিল্লামারিন স্টেডিয়ামে বেতিসকে ২-১ গোলে হারায় বার্সা। লা লিগায় বার্সেলোনার শীর্ষস্থান আরও পাকাপোক্ত হলো। তবে নিজেদের জালে নিজেরা বল জড়িয়ে একটি গোল হজম করে বার্সা। রাফিনহা-রবার্ট লেভানডোভস্কির গোলে রিয়াল বেতিসকে তাদের মাঠে হারিয়েছে কাতালান ক্লাবটি।

এই জয়ে ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সা। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে বেতিস।

প্রথমার্ধ থেকেই দারুণ খেলেন জাভির শিষ্যরা। পেদ্রি গোল পেতে পেতেও পাননি। বিরতির আগে কোনো গোলের দেখা পায়নি বার্সা। বিরতির পর ৬৫ মিনিটে আলেজান্দ্রো বালদের বাঁ দিক থেকে দেওয়া ক্রসে আলতো টোকায় বল জালে জড়ান রাফিনহা।

১৫ মিনিট পর আবার গোলের উল্লাসে ভাসে বার্সা। এবার ত্রাতা লেভানডোভস্কি। কর্নার থেকে ডি বক্সে বল পেয়ে হেড দিয়ে লেভানডস্কির কাছে দেন রোনাল্ড আরুজো। বল পেয়েই নিজের নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে জালে জড়িয়ে দেন লেভানডভস্কি।

৫ মিনিট না যেতেই এবার নিজেদের ভুলে গোল হজম করে জাভির শিষ্যরা। ডা দিক থেকে নেওয়া বেতিসের ক্রস হেডে বাঁচাতে গিয়ে নিজেদেরই জালে জড়িয়ে দেন কাউন্দে। এরপর চেষ্টা করেও আর সমতা আনতে পারেনি বার্সা।

ম্যাচে ৬৪ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখার পাশাপাশি ১৬টি শট নেয় বার্সা। ৩টি ছিল অন টার্গেট। অন্যদিকে ৬টি শট নেয় বেতিস।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান