সর্বশেষ খবরঃ

বিশ্বমানের টেলিকম সেবা নিশ্চিতে কাজ করছে সরকারঃ পলক

বিশ্বমানের টেলিকম সেবা নিশ্চিতে কাজ করছে সরকারঃ পলক
বিশ্বমানের টেলিকম সেবা নিশ্চিতে কাজ করছে সরকারঃ পলক

বিশেষ প্রতিবেদক ::ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে।কল ড্রপ কমিয়ে এনে বিশ্বমানের টেলিকম সেবা জনগণকে নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার ( ৫ জুলাই ) সকাল ১১টার দিকে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট ও ড্রাইভ টেস্ট কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘পর্যটন রাজধানী কক্সবাজার। প্রতিবছর দেশি-বিদেশি লাখ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণে আসেন। এই নগরীকে বিশ্বের কাছে আরো আর্কষণীয় করে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী বিশ্বমানের আইকনিক রেলস্টেশন ও আন্তর্জাতিক বিমানবন্দর করেছেন। যার সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।

কক্সবাজারে হাইটেক পার্ক নির্মাণের জন্য ১৭০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন তিনি। সবকিছুই প্রধানমন্ত্রী করছেন,দেশের মানুষের উন্নয়নের জন্য এবং কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন কেন্দ্রে পরিণত করার জন্য।

তিনি আরও বলেন,দেশে বর্তমানে ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। এখন একটাই উদ্দেশ্য, ইন্টারনেটের গুণগত মান বৃদ্ধি করা। যার কার্যক্রম চলমান রয়েছে।

নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট কার্যক্রমে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন- বিটিআরসির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুস্তাফিজ, আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার মোঃ গোলাম রব্বানীসহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা।

আইকনিক রেলস্টেশনে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট শেষে প্রতিমন্ত্রী রামুতে হাই-টেক পার্ক স্থাপনের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

আরো খবর

কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার