সর্বশেষ খবরঃ

বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের

বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্য অঞ্চলে সংঘাত মারাত্মক আকার ধারণ করায় এবং সহিংসতা আরও ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হওয়ায় বিশ্বজুড়ে অবস্থানরত সমস্ত আমেরিকান নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় সতর্কবার্তায় বিশেষ করে মধ্যপ্রাচ্যে বসবাসরত বা ভ্রমণরত নাগরিকদের উদ্দেশ্যে জানিয়েছে যে তাদের ‘বিশেষ সতর্কতা ও সর্বোচ্চ নজরদারি বজায় রাখতে হবে এবং ফ্লাইট বাতিল, সাময়িক আকাশসীমা বন্ধ হওয়া ও চলাচলে সম্ভাব্য বিঘ্ন ঘটার জন্য প্রস্তুত থাকতে হবে’।

একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত আমেরিকানদের আপাতত ওই অঞ্চলে বা ওই অঞ্চলের ওপর দিয়ে যেকোনো ধরণের ভ্রমণ পুনর্বিবেচনা বা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে মার্কিন প্রশাসন আরও আশঙ্কার কথা জানিয়ে বলেছে যে ইরান কিংবা তেহরান সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশের মাটিতে অবস্থানরত আমেরিকান স্বার্থ, মার্কিন কূটনৈতিক কেন্দ্র অথবা মার্কিন নাগরিকদের সঙ্গে সম্পর্কিত যেকোনো সংবেদনশীল স্থানে হঠাৎ হামলা চালিয়ে ক্ষতিসাধন করতে পারে। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হওয়ায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের স্থানীয় নিরাপত্তা নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা।

আরো খবর

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর