সর্বশেষ খবরঃ

বিরামপুর সীমান্তে ৩ কোটি টাকার সাপের বিষ উদ্ধার করলো বিজিবি

বিরামপুর সীমান্তে ৩ কোটি টাকার সাপের বিষ উদ্ধার করলো বিজিবি
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার :: দিনাজপুরের বিরামপুর সীমান্তের নিকটবর্তী এলাকা হতে ভারতে সাপের বিষ পাচারের সময় ২ কেজি ৬৭৪ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট ব্যাটালিয়ন’র ( বিজিবি- ২০) সদস্যরা।

শুক্রবার ( ১০ মে ) ভোর রাতে বিরামপুর সীমান্তের ঘাসুরিয়া সীমান্ত থেকে মালিকবিহীন সাপের বিষগুলো জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট বিজিবি-২০’র অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ নেওয়াজ।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি ঘাসুরিয়া এলাকা দিয়ে কিছু সাপের বিষ পাচার হচ্ছে। পরে সেখানে উপ-অধিনায়ক মেজর আফিক হাসান’র নেতৃত্বে বিরামপুর সীমান্তের ২৮৯/৪২ পিলার হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উচা গোবিন্দপুর নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়।

পরে মালিকবিহীন ২টি কাচের জার-এ রক্ষিত অবস্থায় সাদা রংয়ের সাপের বিষ ১ কেজি ২০৩ গ্রাম এবং কালো রংয়ের সাপের বিষ ১ কেজি ৪৭১ গ্রাম উদ্ধার করা হয়।

সর্বমোট ২ কেজি ৬৭৪ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর

কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান