সর্বশেষ খবরঃ

বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

দীর্ঘ এক দশকের লিভ-ইন সম্পর্কের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে মঙ্গলবার ( ১১ আগস্ট ) আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রোনালদো নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, নবদম্পতি একে অপরের হাত ধরে আছেন এবং তাদের আঙুলে শোভা পাচ্ছে বিয়ের আংটি। গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটির বিয়ের আমন্ত্রণপত্র নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল, যা অবশেষে বাস্তবে রূপ নিল।

ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো তার বিয়ের প্রস্তাব দেওয়ার সেই বিশেষ মুহূর্তটির স্মৃতিচারণ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন বা বিলাসবহুল পরিবেশে নয়,বরং গভীর রাতে অত্যন্ত সাধারণভাবে তিনি জর্জিনাকে জীবনসঙ্গিনী হওয়ার প্রস্তাব দেন।

পর্তুগিজ এই মহাতারকা বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন। ক্যারিয়ারের সায়াহ্নে এসে জীবনের নতুন এই ইনিংস শুরু করায় ভক্ত ও সতীর্থদের শুভেচ্ছায় ভাসছেন এই ফুটবল কিংবদন্তি।

২০১৬ সাল থেকে রোনালদো ও জর্জিনা একসঙ্গে বসবাস করছেন। ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই জুটির বিয়ে নিয়ে দীর্ঘদিনের কৌতুহলের অবসান ঘটল এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে।

আরো খবর

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর