সর্বশেষ খবরঃ

বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ

বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ
বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ

জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী ) জেলা প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ৬ মাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠেছে তার ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে পুলিশ প্রশাসান নিশ্চিত করেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজার এলাকায়। ভুক্তভোগী আখিনুর আক্তার ( ১৭) ওই এলাকার দিনমজুর আজিম খানের মেয়ে। অভিযুক্ত সাইফুল ইসলাম একই ইউনিয়নের বাসিন্দা ও আখিনুরের ফুফাতো ভাই।

স্থানীয়দের ভাষ্য,আত্মীয়তার সুযোগে অভিযুক্ত সাইফুল ভুক্তভোগীর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন এবং বিয়ের আশ্বাস দিয়ে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি প্রকাশ পায়। পরে অভিযুক্ত সব অভিযোগ অস্বীকার করেন।

ভুক্তভোগী কিশোরী সন্তানের স্বীকৃতিসহ বিয়ের দাবি জানালেও পরিবারটি অসচ্ছল হওয়ায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে এলাকায় গুঞ্জন ছড়িয়েছে। অভিযোগ বিষয়ে জানতে সাইফুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্ঠা চালালেও সাক্ষাৎ না পাওয়ায় বক্তব্য জানা যাইনী।

এবিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিনের নিকট জানতে চাইলে, তিনি বলেন থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন