সর্বশেষ খবরঃ

বিমানে যান্ত্রিক ত্রুটি,প্রাণে বাঁচলেন রাশমিকা

বিমানে যান্ত্রিক ত্রুটি,প্রাণে বাঁচলেন রাশমিকা-যশোর পোস্ট
অভিনেত্রী রাশমিকা ফাইল ছবি

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা সম্প্রতি একটি বিমানের ভয়াবহ পরিস্থিতি থেকে বেঁচে ফিরেছেন। প্রাণে বেঁচে ফেরার কথা নিজেই ইন্সটাগ্রামে পোস্ট করে জানিয়েছেন। তবে কী ছিল সেই পরিস্থিতি?

রাশমিকা মান্দানা ইন্সটাগ্রাম স্টোরিতে দুটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, তার সঙ্গে রয়েছেন শ্রদ্ধা দাস। হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন এই দুই নায়িকা। তার নিচেই আবার আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, দুজনের পা সামনের সিটে ঠেকানো।

জানা যায়, শনিবার ( ১৭ ফেব্রুয়ারি)  ভিস্তারা এয়ারওয়েজের একটি বিমানে মুম্বাই থেকে হায়দরাবাদে যাচ্ছিলেন রাশমিকা ও শ্রদ্ধা দাস। বিমানটি উড়ার ৩০ মিনিট পরেই অজানা এক যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। জরুরি ভিত্তিতে বিমানটি তখন অবতরণ করা হয়।

যে সংস্থার বিমানে তারা যাচ্ছিলেন সেই সংস্থার মুখপাত্র জানান, বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক সমস্যা দেখা দেয়। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কী সমস্যা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

একই সময় যাত্রীদের জন্য অল্প সময়ের মধ্যেই বিকল্প ব্যবস্থা করা হয়। তাদের রিফ্রেশমেন্টও দেওয়া হয় ও সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়া হয় কাঙ্ক্ষিত গন্তব্যে।

নিরাপদে বিমানবন্দরে ফিরতে পেরে গলায় জল পান রাশমিকা-শ্রদ্ধা। ইন্সটাগ্রামে সেই ঘটনার কথা জানিয়ে রাশমিকা লেখেন, ‘আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা মৃত্যুর মুখ থেকে ফিরলাম…।

আরো খবর

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি
পানছড়িতে সশস্ত্র হামলায় নিহত ৩
পানছড়িতে সশস্ত্র হামলায় নিহত ৩
খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার