সর্বশেষ খবরঃ

বিধবা নারীকে বিয়ে করানোর প্রলোভন দেখিয়ে ৩ লাখ টাকা হাতালো চৌকিদার

বিধবা নারীকে বিয়ে করানোর প্রলোভন দেখিয়ে ৩ লাখ টাকা হাতালো চৌকিদার
বিধবা নারীকে বিয়ে করানোর প্রলোভন দেখিয়ে ৩ লাখ টাকা হাতালো চৌকিদার

জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী )জেলা প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়,বিধবা নারীকে বিয়ে করানোর প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে তিন লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে স্থানীয় চৌকিদার আনোয়ার ও ওই নারী।

এ ঘটনায় ভুক্তভোগী যুবক নিজাম গাজী শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর ) সকালে দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,জামলা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত শাহজাহান গাজীর ছেলে নিজাম গাজীর কাছ থেকে বিয়ের আশ্বাসে বিধবা নাসিমা বেগম ও চৌকিদার আনোয়ার যোগসাজশে এ অর্থ হাতিয়ে নেয়। পরে তারা গোপনে বিয়ে করে সংসার পাতেন।

ভুক্তভোগীর দাবি,নাসিমা দীর্ঘদিন ধরেই এ ধরনের প্রতারণার মাধ্যমে একাধিক ব্যক্তির কাছ থেকে অনেক টাকা আদায় করেছেন।

স্থানীয়রা জানান,আনোয়ার চৌকিদার নানা অজুহাতে এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকেও বে আইনি ভাবে অর্থ আদায় করে থাকেন।নিজাম টাকা ফেরত চাইলে তাকে ওল্টো হুমকি দেওয়া হয়।

অভিযুক্ত আনোয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, নাসিমা তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছে। নিজামের টাকার বিষয়েও তিনি কিছু জানেন না। বরং পারিবারিক বিরোধ থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চলছে বলে দাবি করেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন