সর্বশেষ খবরঃ

বিজিবির অভিযানে ১৭ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

বিজিবির অভিযানে ১৭ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
বিজিবির অভিযানে ১৭ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

হাসানুজ্জামান ,বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৭ পিচ স্বর্ণের বারসহ মিকাইল হোসেন পিন্টু ( ৩০) নামের স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) সদস্যরা। আটক মিকাইল বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের আবু সাঈদের ছেলে।

শনিবার ( ২৭ মে ) সকালে বেনাপোল পোর্ট থানার খলশী এলাকা থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ান ও মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ানের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এ স্বর্ণের বারসহ তাকে আটক করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আহমেদ জামিল হোসেন জানান,গোপন সংবাদে ৪৯ বিজিবি ব্যাটালিয়ন ও ৫৮ বিজিবি ব্যাটালিয়নের দুইটি যৌথ চৌকষ দল বেনাপোল পোর্টথানাধীন খলশী বাজার এলাকার মাঠে অবস্থান নেয়।

পরবর্তীতে সন্দেহভাজন ওই পাচারকারী মাঠ দিয়ে সীমান্তের দিকে যাওয়ার প্রাক্কালে তাকে আটক করা হয়।পরে, তাকে তল্লাশি করে তার কোমড়ে থাকা বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় স্কসটেপ দ্বারা মোড়ানো ১৭ পিচ স্বর্ণে বার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করে এবং উক্ত স্বর্ণের বার ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিল বলে জানান।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৮২৯ গ্রাম এবং মূল্য দুই কোটি বিরাশি লক্ষ নব্বই হাজার টাকা। আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে আরো জানান বিজিবির এ কর্মকর্তা।

আরো খবর

স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন