সর্বশেষ খবরঃ

বাঘের সাথে লড়াই করে বেঁচে ফিরলেন রেজাউল পাইক

বাঘের সাথে লড়াই করে বেঁচে ফিরলেন রেজাউল পাইক
বাঘের সাথে লড়াই করে বেঁচে ফিরলেন রেজাউল পাইক

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ছবেদ আলির খাল নামক স্থানে বাঘের আক্রমণে রেজাউল পাইক নামে এক জেলে আহত হয়েছে।

শনিবার ( ১০ই আগষ্ট )বেলা আনুমানিক ১২টার দিকে এই ঘটনা ঘটেছে বলে আহতের পরিবার থেকে নিশ্চিত করেছেন।
বাঘের আক্রমণে আহত মোঃ রেজাউল পাইক শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পার্শ্বে খালি গ্রামের মৃত সুরাত পাইকের ছেলে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল ইসলাম বলেন, শনিবার বেলা ১২ টার দিকে শ্রবন প্রতিবন্ধী রেজাউল পাইক একা সুন্দরবনের ছবেদ আলির খাল নামক স্থানে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যায়। জ্বালানি কাঠ কাটার সময় হঠাৎ তার উপর বাঘের আক্রমণ হয়। এতে তার ঘাড়ে ও মুখে বাঘের নোখের দ্বারা আক্রান্ত হয়।

বাঘ আক্রমনের পর রেজাউল নিজেকে বাচাঁতে তার হাতে থাকা দা দিয়ে বাঘের মুখে আঘাত করলে বাঘ তাকে রেখে পালিয়ে যায়। অন্যদিকে বাঘের আক্রমণে আক্রান্ত দ্রুত বাড়ি ফিরে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত রেজাউল পাইকে নিজ বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা যায়।

বনবিভাগের দায়িত্বে থাকা কৈখালী ষ্টেশন কর্মকর্তা সলজ কুমার দ্বীপ বাঘের আক্রমনে আহত হওয়ার বিষয়টা নিশ্চিত করেন।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ