সর্বশেষ খবরঃ

বাগেরহাটে থামনেী নির্বাচনোত্তর সহিংসতা

বাগেরহাটে থামনেী নির্বাচনোত্তর সহিংসতা
বাগেরহাটে থামনেী নির্বাচনোত্তর সহিংসতা

মোঃ মিরাজুল শেখ,বাগেরহাট জেলা প্রতিনিধি:: বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতা দিন দিন প্রকট আকার ধারন করছে। তথ্যসূত্রে দেখা গেছে বিষ্ণুপুর ইউনিয়নের শেখরা গ্রামে সাবেক ইউপি সদস্য আঃ লতিফ এবং বর্তমান ইউপি সদস্য মোঃ আনিসুর রহমানের সাথে নির্বাচন এর পরদিন থেকে শুরু করে এখনও পর্যন্ত দফায় দফায় হামলা,বাড়ীঘর ভাংচুর,লুটপাট চলছে।

গত ৩০ ও ৩১ শে অক্টোবর নব নির্বাচিত ইউপি সদস্য আনিসুর রহমানের লোকজন সাবেক ইউপি সদস্য আঃ লতিফের সমর্থকদের উপর বেপরোয়া ভাবে হামলা চালানোর পাশাপাশি বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালিয়েছে তারা মৎস্য ঘের,গবাদি পশু লুটপাটের পাশাপাশি বাড়ীর মহিলাদের উপর হামলা করে আহত করছে।

সর্বশেষ গত ১নভেম্বর আনিসুর রহমানের লোকজন লতিফ মেম্বর সমর্থকদের ৮/১০ টি বাড়ীতে ভাংচুর,লুটপাট চালিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে এবং বাড়ীতে অবস্হিত নারী,বৃদ্ধ ও শিশুদের উপর বর্বর হামলা চালিয়ে আহত করেছে। বর্তমানে এলাকাবাসীর মধ্যে চরম আতংক বিরাজ করছে।

এলাকাবাসীর অভিযোগ সদ্য নির্বাচিত ইউপি সদস্য মোঃ আনিসুর রহমান শপথ গ্রহনের পর থেকে এলাকার যারা তাকে ভোট দেয়নি বা তার পক্ষে কাজ করেনি তাদেরকে চিহ্নিত করে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের ইন্দনে এই সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এলাকাবাসী অনতিবিলম্বে এই সব সন্ত্রাসী কার্যক্রম থেকে বাঁচতে মাননীয় এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা সহ প্রশাসনের সহায়তা চেয়েছেন।

হামলার বিষয়ে ইউপি সদস্য আনিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।রিপোর্ট লেখাকালীন সময়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘাত এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো খবর

খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন
খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন
শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যার দায়ে সাবেক স্ত্রী আটক
দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যার দায়ে সাবেক স্ত্রী আটক
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার