সর্বশেষ খবরঃ

বাগেরহাটে “কমিউনিটি পুলিশিংডে” পালিত

বাগেরহাটে "কমিউনিটি পুলিশিংডে" পালিত
বাগেরহাটে "কমিউনিটি পুলিশিংডে" পালিত

বাগেরহাট জেলা প্রতিনিধি:: বাগেরহাটে “কমিউনিটি পুলিশিং ডে-২০২১” উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং এর মূল স্লোগান হচ্ছে পুলিশই জনতা,জনতাই পুলিশ।

এই স্লোগান নিয়ে বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত রাখার জন্য সকলকে সাথে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্য হতে পুলিশী ভীতি দূর হয়েছে।

বাগেরহাট জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির যৌথ আয়োজনে শনিবার ( ৩০ অক্টোবর ) দুপুরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার কেএম আরিফুল হক।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মোঃ মাহমুদ হাসান,জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েতউদ্দিন।

মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. শাহ আলম টুকু, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) কেএম আজিজুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, পৌর কাউন্সিলর রেজাউর রহমান মন্টু প্রমুখ।

আরো খবর

খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার