সর্বশেষ খবরঃ

বাংলাদেশ রেলওয়ে ‘সহকারী স্টেশন মাস্টার’ পদে নিয়োগ দিবে

বাংলাদেশ রেলওয়ে ‘সহকারী স্টেশন মাস্টার’ পদে লোকবল নিয়োগের জন্য আগস্ট মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। পদ সংখ্যা ছিল ২৩৫টি এবং আবেদনের সময়সীমা ছিল ৭ নভেম্বর পর্যন্ত থাকলেও তা বাড়িয়ে ২২নভেম্বর করা হয়েছে।

তবে পদ সংখ্যা এবং আবেদনের সময়সীমা বাড়িয়ে সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। সংশোধনী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী স্টেশন মাস্টার’ পদের সংখ্যা ২৩৫টি বাড়িয়ে বর্তমানে ৫৬০টি করা হয়েছে।

এছাড়া আগের বিজ্ঞপ্তিতে ছিল ঝালকাঠিবাসী আবেদন করতে পারবেন না। এবার দেশের সব জেলার নাগরিকেরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া আগের বিজ্ঞপ্তির সবকিছু অপরিবর্তিত থাকবে।

পদের নাম: সহকারী স্টেশন মাস্টার।

পদ সংখ্যা: ৫৬০ (সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন)।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক ডিগ্রি।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://br.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ইতিমধ্যে যারা আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আবেদনের শেষ তারিখ ২২ নভেম্বর ২০২১ তারিখ বিকেল ৫টা।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের