সর্বশেষ খবরঃ

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর দায়িত্বে নূরুন নাহার

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর দায়িত্বে নূরুন নাহার
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর দায়িত্বে নূরুন নাহার

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবর্তমানে দায়িত্ব পালন করবেন ডেপুটি গভর্নর নূরুন নাহার।রোববার ( ১১ আগস্ট ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসের সই করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগজনিত কারণে ১১ আগস্ট থেকে নতুন গভর্নরের যোগ দেওয়ার আগ পর্যন্ত দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা নিজ নিজ ক্ষেত্রে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করবেন। ডেপুটি গভর্নর নূরুন নাহার গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং সংশ্লিষ্ট বিভাগে পাঠাবেন।

২০২৩ সালের ২ জুলাই ডেপুটি গভর্নরের দায়িত্ব নেন নূরুন নাহার। ডেপুটি গভর্নর পদে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ছিলেন। তিনি ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন এবং ২০১৯ সালে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পান।

আরো খবর

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
এমবাপ্পেকে কৃতজ্ঞতা জানিয়ে শাকিরার ভিডিও প্রকাশ
এমবাপ্পেকে কৃতজ্ঞতা জানিয়ে শাকিরার ভিডিও প্রকাশ
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪
দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত