সর্বশেষ খবরঃ

বরিশালে বাস চাপায় ২মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিকী ছবি
প্রতিকী ছবি

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বরিশালে বাস চাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন।মারা যাওয়ারা হলেন- উজিরপুর উপজেলার নারায়নপুর গ্রামের উজ্জল সরদার ( ২৭ ) এবং তার শ্যালক বাকেরগঞ্জ উপজেলার গুয়াখোলা এলাকার দ্বীন ইসলাম ( ১৮ )।

মঙ্গলবার ( ৯ এপ্রিল )রাত ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বটতলা নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন বলেন,ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠিয়েছেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) গোলাম রসুল মোল্লা বলেন, ঈদুল ফিতরের ছুটি কাটাতে শ্যালক দ্বীন ইসলামকে নিয়ে গ্রামের বাড়িতে আসছিলেন উজ্জল।

পথিমধ্যে মহাসড়কের ইল্লা বটতলা নামক এলাকায় ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি বাস ( ঢাকা মেট্রো-ব-১৫৭৩৬৪) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। পরে ভুরঘাটা এলাকা থেকে ঘাতক বাসটি জব্দ করা হয়।

আরো খবর

ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা