সর্বশেষ খবরঃ

বরিশালে নিখোঁজ থাকা স্কুল ছাত্রের লাশ উদ্ধার

বরিশালে নিখোঁজ থাকা স্কুল ছাত্রের লাশ উদ্ধার
প্রতিকী ছবি

বরিশাল প্রতিনিধি :: বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রাম থেকে নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্র মোঃ সাকিবের ( ১৭ ) লাশ উদ্ধার করেছে পুলিশ।মৃত সাকিব ঐ এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং রাজারচর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

চরকান্দা এলাকার একটি কলাবাগান থেকে মঙ্গলবার (৫ অক্টোবর ) বিকেলে তার লাশ উদ্ধার করে কোতয়ালী মডেল থানা পুলিশ।প্রাথমিকভাবে সাকিবকে পরিকল্পিতভাবে হত্যা করে তার লাশ কলাবাগানে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা পুলিশের।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ৩ অক্টোবর সন্ধ্যায় এক কিশোর সাকিবকে বাড়ি থেকে ডেকে নেয়। রাতে সাকিব আর বাড়ি ফেরেনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে কিছু দূরে কলাবাগানের একটি ঝোঁপের মধ্যে তার লাশ দেখে স্থানীয়রা সাকিবের বাড়িতে খবর দেয়। এরপর সাকিবের স্বজনরা সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

কোতয়ালী থানার পরিদর্শক ( তদন্ত ) লোকমান হোসেন জানান,ময়না তদন্তের জন্য তার মরদেহ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী