সর্বশেষ খবরঃ

বরগুনার আদালতে মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় ৪ বছরের সাজা

বরগুনার আদালতে মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় ৪ বছরের সাজা
বরগুনার আদালতে মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় ৪ বছরের সাজা

বিশেষ প্রতিবেদক :: বাদির ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে ৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।

বুধবার ( ৩ এপ্রিল ) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা জজ মো. মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন বরগুনা সদর উপজেলার উত্তর হেউলিবুনিয়া গ্রামের সোহরাব হোসেন গাজীর স্ত্রী লাইলী বেগম। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। এই তথ্য নিশ্চিত করেন বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান।

জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামি লাইলী বেগম বাদি হয়ে ওই ট্রাইব্যুনালে অভিযোগ করেন, তার স্বামী রাজমিস্ত্রি কাজ করতে যায়। বাড়ি খালি থাকার সুযোগে আবদুল মোতালেব মিয়ার ছেলে জলফু মিয়া ২০১৭ সালের ৩১ জুলাই রাত সাড়ে ৮ টায় লাইলী বেগম ঘরের বাইরে নামে। এই ফাঁকে আসামী জলফু মিয়া লাইলী বেগমের বসত ঘরে ঢুকে থাকে। লাইলী বেগম ঘরে গেলে জলফু মিয়া লাইলী বেগমকে জোর করে ধর্ষণ করে।

প্রায় সাত বছর মামলা চলার পর বাদির মামলা মিথ্যা প্রমাণিত হলে আসামি জলফু মিয়া বাদি হয়ে লাইলী বেগমের বিরুদ্ধে ওই ট্রাইব্যুনালে মামলা করেন। সাক্ষ্য প্রমাণে লাইলী বেগমকে দোষী সাব্যস্ত করে দণ্ডাদেশ প্রদান করেন বিচারক।

রাস্ট্রপক্ষের বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান বলেন,এই রায়ের বার্তা সবার কাছে পৌঁছলে মিথ্যা মামলা করার প্রবণতা কমে আসবে।বাদী একদিকে যেভাবে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানি করেছে,তেমনি আদালতের মূল্যবান সময় নষ্ট করেছে।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন