সর্বশেষ খবরঃ

বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুনে মৃতের সংখ্যা-৩৬

বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুনে মৃতের সংখ্যা-৩৬
বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুনে মৃতের সংখ্যা-৩৬

সিনিয়র রিপোর্টার:: ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। শুক্রবার ( ২৪ ডিসেম্বর ) সকাল ১০টায় বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক ফরিদ উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

ফরিদ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘এ পর্যন্ত ৩৬ জনের লাশ পাওয়া গেছে। দগ্ধ অবস্থায় ৭০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে নিখোঁজ রয়েছেন। আমাদের পাঁচটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। পুরো লঞ্চটি পুড়ে গেছে।

তিনি আরও বলেন, ‘লঞ্চটির ইঞ্জিন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। লঞ্চে হাজারখানেক যাত্রী ছিলেন। রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকা অবস্থায় লঞ্চটিতে আগুন লাগে।

পুরো লঞ্চে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় মৃতের সংখ্যা বেড়েছে।পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করছেনপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করছেন।

লঞ্চ কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা শুক্রবার সকালে জানান, ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীর দপদপিয়া এলাকায় পৌঁছালে লঞ্চটিতে আগুন লাগে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ইঞ্জিন কক্ষ থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে লঞ্চটি সদর উপজেলার দিয়াকুল এলাকায় গিয়ে নদীর তীরে নোঙর করে।

এ ঘটনায় দগ্ধ যাত্রীদের ঝালকাঠি ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো খবর

সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেনাপোল কাস্টমস কর্মকর্তারা
রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেনাপোল কাস্টমস কর্মকর্তারা
গৌরীপুরে চার দপ্তর একাই সামলান ইউএনও
গৌরীপুরে চার দপ্তর একাই সামলান ইউএনও
ঈদে মিলাদুন্নবী( সাঃ)উপলক্ষে খাগড়াছড়িতে জশনে জুলুস
ঈদে মিলাদুন্নবী( সাঃ)উপলক্ষে খাগড়াছড়িতে জশনে জুলুস
ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন