সর্বশেষ খবরঃ

বনবিভাগের অভিযানে সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৪ জেলে আটক

বনবিভাগের অভিযানে সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৪ জেলে আটক
বনবিভাগের অভিযানে সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৪ জেলে আটক

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: সুন্দরবনের অভয়ারণ্য হেতালবুনিয়া এলাকা থেকে ৪ জন জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টিম।

রবিবার (৭ সেপ্টেম্বর ) নিয়মিত টহল কার্যক্রমের সময় তাদের আটক করে।আটক কৃত জেলেরা হলো উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা এলাকার মৃত ফেলা শেখের ছেলে হালিম শেখ(৬০)সবির মালীর ছেলে জুব্বার মালী(৫৮) মৃত্যু আফসার মালীর ছেলে তৈবুর রহমান (২৫) সেজ্জাদ শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।

বনবিভাগ সূত্রে জানাজায়,অভয়ারণ্য এলাকায় মাছ ধরা ও যেকোনো ধরনের শিকার সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও কিছু অসাধু জেলে নিয়ম অমান্য করে গোপনে প্রবেশ করে মাছ ধরছিলেন। খবর পেয়ে স্মার্টপেট্রোল টিম হেতালবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে চারজন জেলেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

স্মার্ট পেট্রোল টিমের লিডার আব্দুল কারিম জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় অভয়ারণ্য এলাকাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখা হচ্ছে। কিন্তু বারবার কিছু জেলে আইন ভঙ্গ করে প্রবেশ করছে। আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এবিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন,সোমবার ৮ সেপ্টেম্বর সকালে আটককৃত জেলেদের বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আশার পরে বন আদালতে মামলা দায়ের করে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে কিছু অসাধু জেলে অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে মাছ শিকার করছে। এর ফলে নদী ও বনজ সম্পদের ক্ষতি হচ্ছে ।

স্থানীয় পরিবেশবিদরা বলেন, বনবিভাগের এ ধরনের অভিযান সুন্দরবনকে রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

আরো খবর

দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু