সর্বশেষ খবরঃ

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দেবে জেলা প্রশাসন

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দেবে জেলা প্রশাসন
বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দেবে জেলা প্রশাসন

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আসন্ন ঈদের আগেই অর্থ সহায়তা পাবেন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে নগদ সাড়ে ৭ হাজার টাকা ও খাদ্য সামগ্রী দেবে ঢাকা জেলা প্রশাসন।

রোববার ( ৯ এপ্রিল ) বিকেলে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ঢাকা কোর্ট রিপোর্টার্স ইউনিটির ( সিআরইউ ) সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

তিনি বলেন, বঙ্গবাজারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় দেড় হাজার জন রেজিস্ট্রেশন করেছেন। আগামী ঈদের আগেই ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী ও প্রত্যেককে সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়া হবে।

যাদের দোকান আছে, তারাসহ ভ্রাম্যমাণ হকারদেরও এ অর্থ সহায়তা দেওয়া হবে। আগামীকাল পর্যন্ত রেজিস্ট্রেশন বুথ চালু থাকবে। দরকার পড়লে রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানো হবে। ক্ষতিগ্রস্ত কেউ যেন বাদ না পড়েন, আমরা সে চেষ্টা করছি।

মমিনুর রহমান বলেন, বেসরকারিভাবে যারা সহায়তা দেবেন, জেলা প্রশাসন থেকে তা সমন্বয় করা হচ্ছে। যেমন: আজ বিদ্যানন্দ ফাউন্ডেশন আমাদের সঙ্গে যোগাযোগ করেছে।

একই ক্ষতিগ্রস্ত যেন বার বার সহায়তা না পায় এবং সমান হারে সবার কাছে পৌঁছে। আমাদের কাছে তালিকা আছে। তালিকা দেখে সহায়তা দেবে বেসরকারি সংস্থারা। তালিকা অনুসারে প্রধানমন্ত্রীর অনুদানও বণ্টন করা হবে।

মতবিনিময়কালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) কাজী হাফিজুল আমিন, উপ-পরিচালক (ডিডিএলজি) আবু জাফর রিপন, কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাসিব বিন শহিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সংগঠনটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আরো খবর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার