সর্বশেষ খবরঃ

বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও লিফলেট বিতরণ 

বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও লিফলেট বিতরণ 
বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও লিফলেট বিতরণ 

মোঃ আহসান হাবীব সুমন ( জামালপুর ) জেলা প্রতিনিধি :: সাবেক তিন তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে জামালপুর জেলার অন্তর্গত বকশীগঞ্জ উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গকতাল (সোমবার) বকশীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা যুবদল।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান।

তিনি বলেন, রাজনৈতিক জীবনের শুরু থেকেই নানা জুলুম নির্যাতন ও হাজারো প্রতিকূলতার মধ্যেও যিনি কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি তিনিই বাংলাদেশের একমাত্র আপোষহীন দেশ’নেত্রী বেগম খালেদা জিয়া। তার জীবন দর্শনকে অনুসরণ করেই যুবদলকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লবের সভাপতিত্বে এবং সদস্য সচিব লাভলু মিয়া’র সঞ্চালনায় দোয়া মাহফিলে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর’সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল শেষে যুবদল নেতৃবৃন্দরা বকশীগঞ্জ পৌরসভার ও নীলক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন হাট বাজারের দোকানপাট ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

এসময় তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন জামালপুর জেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব মোঃ সোহেল রানা খান ও বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

আরো খবর

দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু