সর্বশেষ খবরঃ

ফ্লাইট বিলম্বের ঘোষণা শুনেই পাইলটকে চড় মারলেন যাত্রী

ফ্লাইট বিলম্বের ঘোষণা শুনেই পাইলটকে চড় মারলেন যাত্রী
ছবি সংগৃহীত

ফ্লাইট দেরিতে ছাড়ার বিষয়ে ঘোষণা দেওয়ার সময় ভারতের বেসরকারি উড়োজাহাজসংস্থা ইনডিগোর এক ফ্লাইটে পাইলটের ওপর চড়াও হন এক যাত্রী। ইনডিগোর ৬ই-২১৭৫ ফ্লাইটটি দিল্লি থেকে গোয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে ১৩ ঘণ্টায়ও ফ্লাইটটি দিল্লি ছেড়ে যেতে পারেনি। ফ্লাইট দেরিতে ছাড়ার বিষয়ে ঘোষণা দিতেই বাধে এই বিপত্তি।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত যাত্রীর নাম সাহিল কাটারিয়া। পাইলট তার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন এবং এয়ারলাইন্সের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, হলুদ রঙের হুডি পরা এক ব্যক্তি হঠাত করে উড়োজাহাজের শেষ সারি থেকে দৌড়ে এসে ফ্লাইটের কো-ক্যাপ্টেন অনুপ কুমারকে চড় মারেন।

বেশ কয়েক ঘণ্টা বিলম্বের কারণে ডিউটি টাইম লিমিটেশন (এফডিটিএল ) বিধির আওতায় তিনি আগের ক্রুর স্থলাভিষিক্ত হন।এ ঘটনার কিছুক্ষণের মধ্যে যাত্রীকে উড়োজাহাজ থেকে বের করে নিয়ে এসে কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়।

গত কয়েকদিনে দিল্লি বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ফ্লাইটের সময়সীমা নিয়ে চরম বিপর্যয় দেখা দিয়েছে। এক দিনের মধ্যেই ১১০টি আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত ও আরও ৭৯টি বাতিল হয়।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি