সর্বশেষ খবরঃ

ফুলকুঁড়ি বিদ্যাপীঠের ফলপ্রকাশ ও বিদায় সংর্বধনা অনুষ্ঠিত

ফুলকুঁড়ি বিদ্যাপীঠের ফলপ্রকাশ ও বিদায় সংর্বধনা অনুষ্ঠিত
ফুলকুঁড়ি বিদ্যাপীঠের ফলপ্রকাশ ও বিদায় সংর্বধনা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান::গতকাল ২৭ ডিসেম্বর শনিবার সকালে নগরীর স্বনামধন্য ফুলকুঁড়ি বিদ্যাপীঠ-এর বার্ষিক ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের সংর্বধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও মুসলিম তরুণ সংঘের সভাপতি আলহাজ্ব ইদ্রিছ মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একাডেমিক ও নৈতিক শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব। শিশুর সার্বিক উন্নয়নে মানসিক ও নৈতিক শিক্ষা বিকাশে অভিভাবক ও শিক্ষক উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ফুলকুঁড়ি বিদ্যাপীঠের সভাপতি আলহাজ্ব মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, শিক্ষানুরাগী এম এ ইলাহি রশিদ, পরিচালক ও নারীনেত্রী আনজুমান আরা লুৎফ, পরিচালক মোহাম্মদ এনামুল হক।

সায়মা আফরিন পিউ সঞ্চলনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মিসেস জোসনা বেগম, শিক্ষক রোকেয়া বেগম, সুমাইয়া শাওরিন, জান্নাতুল নাঈম শিলা প্রমুখ।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন