সর্বশেষ খবরঃ

অবসরের ঘোষণা দিলেন আগুয়েরো

অবসরের ঘোষণা দিলেন আগুয়েরো

বার্সেলোনায় যোগ দেওয়ার মাত্র ৬ মাসের মাথাতেই সব ধরণের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন আগুয়েরো। হৃদরোগ সমস্যার কারণে ফুটবল আর চালিয়ে যেতে পারবেন না তিনি।

বুধবার ( ১৫ ডিসেম্বর ) এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে ফুটবল থেকে বিদায় জানালেন তিনি।

বার্সেলোনায় এক সংবাদ সম্মেলনে কান্নাভেজা চোখে আজ অসহায় আগুয়েরো জানিয়ে দিলেন, আর পেশাদার ফুটবল খেলা হচ্ছে না তাঁর। গত নভেম্বরে তিনি মাঠে হঠাৎ বুকে হাত দিয়ে বসে পড়ার পর শোনা গিয়েছিল, তাঁর হৃদযন্ত্রে অনিয়মিত স্পন্দনের পুরনো সমস্যাটা মাথাচাড়া দিয়ে উঠেছে। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন আগুয়েরো। স্বাস্থ্যপরীক্ষার পর তাঁর আর ফুটবলে ফিরতে না পারার গুঞ্জনের কথাও শোনা গিয়েছিল।

চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আগুয়েরো। ইনজুরির কারণে অভিষেকটা দেরিতে হয় এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের। গত মাসে লা লিগায় আলাভেসের বিপক্ষে খেলার সময় বুকে ব্যাথা অনুভব করেন আগুয়েরো। হাসপাতালে ভর্তি হওয়ার পর তিন মাস বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয় তাকে। তখনই গুঞ্জন ছিল ফুটবল ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে তার। অবশেষে সেটাই হলো। মাত্র ৫ ম্যাচেই শেষ হয়ে গেলো তার বার্সেলোনা পর্ব।

ক্লাব ফুটবলে এর আগে ম্যানচেস্টার সিটি, অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইন্ডিপেন্দিয়েন্তের হয়ে খেলেছিলেন আগুয়েরো। সব মিলিয়ে গোল করেছেন ৩৮৬টি। আর জাতীয় দলে আর্জেন্টিনার হয়ে ১০১ ম্যাচে ৪১ গোল করেন এই ফরোয়ার্ড।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন