সর্বশেষ খবরঃ

ফুটবল কিংবদন্তী পেলে আর নেই

ফুটবল কিংবদন্তী পেলে আর নেই
ফুটবল কিংবদন্তী পেলে আর নেই

তিন বারের বিশ্বকাপ জয়ী ফুটবল কিংবদন্তী পেলে আর নেই। ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিলেন ফুটবলের রাজা।বিশ্বের আর কোনও ফুটবলারের তিনটি বিশ্বকাপ জয়ের নজির নেই।

সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেলে। বৃহস্পতিবার দিবাগত রাত একটায় ( বাংলাদেশ সময় ) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

ফুটবল সম্রাটের জন্ম ১৯৪০ সালের ২৩ অক্টোবর। বাবার দেওয়া নাম এডসন আরান্তেস দি নাসিমেন্তো। সে নামে অবশ্য তাঁকে চেনেনি বিশ্ব। ১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে প্রথম বিশ্বকাপ খেলেন তিনি। পর পর চারটি বিশ্বকাপে খেলেছেন। তার মধ্যে তিন বার চ্যাম্পিয়ন ব্রাজিল।

ফুটবল মাঠে তার সামনে বাঁধা হয়ে দাঁড়াতে পারেননি প্রতিপক্ষের কোনো ডিফেন্ডার। সেই তিনি জীবনের মাঠে হার মানলেন মরণব্যাধি ক্যান্সারের কাছে। ক্যান্সারের সঙ্গে লড়াইটা ছিলো দীর্ঘদিনের, আর পারলেন না।

ক্যান্সারের পাশাপাশি পেলের শরীরে গতবছর টিউমারও ধরা পড়েছিলো, অপারেশন করে সেটি অপসারণ করা হলেও শারীরিক জটিলতা যেন তার পিছু ছাড়ছিলো না। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ এই লড়াই শেষে বিশ্বজোড়া ভক্তদের কাঁদিয়ে অবশেষে না ফেরার দেশেই পাড়ি জমালেন ফুটবলের রাজা ‘কালোমানিক’ পেলে।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান