সর্বশেষ খবরঃ

ফুটবলে মালদ্বীপকে হারালো বাংলাদেশ

ফুটবলে মালদ্বীপকে হারালো বাংলাদেশ

বাংলাদেশ দীর্ঘ ১৮ বছর পর ২-১গোলের ব্যবধানে হারিয়েছে মালদ্বীপকে। ২০০৩ সালে সাফ ফুটবলে সবশেষ মালদ্বীপকে হারিয়েছিলো বাংলাদেশ। এরপর থেকে জয়হীন। তবে এবার শ্রীলঙ্কার চার জাতি প্রতিযোগিতায় ইতিহাস বদলালো বাংলাদেশ। ফুটবলে মালদ্বীপকে হারালো বাংলাদেশ। জয় নিয়েই মাঠ ছেড়েছে মারিও লেমসের শিষ্যরা।

আজ ( শনিবার ) কলম্বোর রেসকোর্স মাঠে ১১ মিনিটে জামালের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। জাতীয় দলের জার্সিতে এই প্রথম গোলের দেখা পেলেন বাংলাদেশ অধিনায়ক।

এর আগে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে দুটি গোল আছে তার। তবে সেটি ছিল বয়সভিত্তিক দলে। মালদ্বীপের বিপক্ষে এই লড়াই দিয়েই তাই মূল দলের হয়ে প্রথম গোলের দেখা পেলেন ৫৮তম ম্যাচে এসে। জামাল ভূঁইয়া ও তপু বর্মণের গোলে ২-১ ব্যবধানে হারিয়েছে মালদ্বীপকে। এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালের পথে এগিয়ে গেলো বাংলাদেশ।

শুরু থেকেই আধিপত্য বিস্তার ছিল বাংলাদেশের খেলায়। গোলের দেখা পেতেও তাই খুব একটা দেরি হয়নি। ১১তম মিনিটে এগিয়ে যায় লাল-সবুজ জার্সিধারীরা। রহমত মিয়ার লম্বা থ্রো-ইনে বক্সের ভেতর মালদ্বীপের এক খেলোয়াড় লাফিয়ে হেড করতে চাইলেও পারেননি, ছুটে যাওয়া সেই বল আরেক খেলোয়াড়ও পায়ে ছোঁয়াতে পারেননি। অনেকটা ভাগ্যক্রমে বল চলে যায় দূরের পোস্টে। যেখানে একেবারে ফাঁকায় ছিলেন জামাল। প্লেসিং শটে সহজ সুযোগটা কাজে লাগেনি ভুল করেননি এই মিডফিল্ডার।

তবে বিপত্তি ঘটে সহকারী রেফারি অফসাইডের বাঁশি বাজালে। যদিও বাংলাদেশের খেলোয়াড়রা কড়া আপত্তি জানান। তাদের অবস্থান জোরালো হওয়ায় রেফারি তার সহকারীর সঙ্গে আলোচনা করে গোলের সিদ্ধান্ত জানান। যদিও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৩২ মিনিটে মালদ্বীপকে সমতায় ফেরান ইব্রাহিম আইসাম। কর্নার থেকে ৬ গজ দূরত্ব থেকে লক্ষ্যভেদ করেন এই ফুটবলার।

বিরতির পর মালদ্বীপ দাপট দেখানোর চেষ্টা করে। বেশ কয়েকবার ভয় ছড়িয়েছে বাংলাদেশের রক্ষণে। যদিও গোল পায়নি। বরং বাংলাদেশ তিনটি সুযোগ থেকে একটি গোল আদায় করে নেয়।

বদলি নেমে ফয়সাল আহমেদ ফাহিম ও জুয়েল রানা নিজেদের প্রমাণ করার চেষ্টা করেছেন। ৬০ মিনিটে ফয়সাল বক্সের ভেতরে বল পেয়ে লক্ষ্যে শট নিতে পারেননি। মিনিট ছয়েক পর রহমত মিয়ার লম্বা থ্রো-ইন থেকে আবারও ফাহিমের শট দূরের পোস্ট দিয়ে যায়।

তবে ৮৭ মিনিটে বাংলাদেশ সফল। জুয়েল রানাকে নিজেদের সীমানায় ফেলে দেন মালদ্বীপ গোলকিপার আলী নাইজ। শ্রীলঙ্কান রেফারি বাজান পেনাল্টির বাঁশি। স্পট কিকের সুযোগটা নষ্ট করেননি তপু। গোলকিপারের বিপরীত দিক দিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করে ৩ পয়েন্ট এনে দেন এই ডিফেন্ডার। এরই সঙ্গে বাংলাদেশের কোচ হিসেবে মারিও লেমস পেয়ে যান প্রথম জয়।

আরো খবর

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি
পানছড়িতে সশস্ত্র হামলায় নিহত ৩
পানছড়িতে সশস্ত্র হামলায় নিহত ৩
খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার