সর্বশেষ খবরঃ

ফিফার ৪০ লাখ টাকা জরিমানার কবলে বাফুফে

ফিফার ৪০ লাখ টাকা জরিমানার কবলে বাফুফে
ফিফার ৪০ লাখ টাকা জরিমানার কবলে বাফুফে

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার শাস্তির মুখে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শৃঙ্খলাজনিত কারণে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করেছে ডিসিপ্লিনারি কমিটি।বাংলাদেশ ফুটবল ফেডারেশন শাস্তি লঘু করার জন্য ফিফার কাছে অনুরোধ করেছিল।সেই অনুরোধে অবশ্য কাজ হয়নি।

বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের কারণে বাফুফেকে ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাংক জরিমানা করেছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০ লাখের সমান।

তিনটি ম্যাচের ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে বিষয়টি ফিফার ডিসিপ্লিনারি কমিটিতে তোলা হয়। ডিসিপ্লিনারি কমিটি নানা পর্যালোচনা বাফুফেকে এই শাস্তি দিয়েছে।

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল মালদ্বীপের মালেতে। ১২ অক্টোবর সেই ম্যাচে দলীয় শৃঙ্খলা ( ৬ ফুটবলার ব্যক্তিগতভাবে ) ভঙ্গের জন্য ৫ হাজার সুইস ফ্রাংক জরিমানায় পড়েছে ফেডারেশন।

পরে ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে ফিরতি লেগে হোম ম্যাচে নিরাপত্তার নিয়ম ভঙ্গের অভিযোগ আনা হয়। গ্যালারিতে ফায়ার ওয়ার্কসের জন্য ১৪ হাজার সুইস ফ্রাংক জরিমানা হয়েছে।বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত সেই ম্যাচের এক পর্যায়ে দর্শক মাঠে প্রবেশ করেছিল।

এরপর ১৭ অক্টোবরের ঘটনা পুনরাবৃত্তি হয়েছে ২১ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের হোম ম্যাচে লেবাননের বিপক্ষে। এই ম্যাচেও নিরাপত্তার ঘাটতির অভিযোগ আনা হয়। গ্যালারিতে ফায়ার ওয়ার্কসের কারণে এই ম্যাচে জরিমানা হয়েছে ১১ হাজার ২৫০ সুইস ফ্রাংক।

আরো খবর

যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যার দায়ে সাবেক স্ত্রী আটক
দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যার দায়ে সাবেক স্ত্রী আটক
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার