সর্বশেষ খবরঃ

ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে প্রবেশ অনুমোদনে বাইডেনের সাক্ষর

ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে প্রবেশ অনুমোদনে বাইডেনের সাক্ষর
ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে প্রবেশ অনুমোদনে বাইডেনের সাক্ষর

ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে প্রবেশে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেলেন। বাইডেন ফিনল্যান্ড এবং সুইডেনের প্রশংসা করে বলেছেন যে, উভয়েরই ‘শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান,শক্তিশালী সামরিক বাহিনী এবং শক্তিশালী ও স্বচ্ছ অর্থনীতি’ রয়েছে যা এখন ন্যাটোকে শক্তিশালী করবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ( ৯ আগস্ট ) ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে প্রবেশে আনুষ্ঠানিক অনুমোদন চুক্তিতে স্বাক্ষর করেছেন।

বাইডেন বলেন, মার্কিন নেতৃত্বাধীন ট্রান্স আটলান্টিক জোটে পারস্পরিক প্রতিরক্ষার জন্য ‘পবিত্র প্রতিশ্রুতির’ মাধ্যমে উত্তর ইউরোপিয়ান দেশ দু’টি শক্তিশালী, অত্যন্ত নির্ভরযোগ্য সক্ষম নতুন মিত্র হয়ে উঠবে।

এ মাসের শুরুর দিকে মার্কিন সিনেট নরডিক দেশ দুটির ন্যাটোতে যোগদানের পক্ষে ৯৫-১ ভোটে অনুমোদন দেয়। ৩০টি ন্যাটো দেশের মধ্যে এই স্বীকৃতি প্রদানে যুক্তরাষ্ট্র ২৩ তম দেশ,নতুন সদস্য হওয়ার জন্য সকল সদস্য দেশের সমর্থন প্রয়োজন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী সম্পর্ক জোরদারের উদ্যোগের পর জো বাইডেন ট্রাম্পের নীতি অনুসরণ করে মার্কিন জোট পুনরুদ্ধারকে তার প্রশাসনের ভিত্তি বানিয়েছেন। বাইডেন ‘আমেরিকার নিরাপত্তার ভিত্তি হিসেবে’ ন্যাটোর প্রশংসা করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ন্যাটো জোটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ’।

হোয়াইট হাউস জানিয়েছে স্বাক্ষর অনুষ্ঠানের আগে বাইডেন টেলিফোনে সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসটোর সঙ্গে কথা বলেছেন।

আরো খবর

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন