সর্বশেষ খবরঃ

ফরিদপুরে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ফরিদপুরে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ফরিদপুরে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর )জেলা প্রতিনিধি :: ফরিদপুরে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে লাবিব ( ১৮ ) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ( ১১ জুন ) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বাখুন্ডার জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাবিব ফরিদপুর শহরের দক্ষিণ টেপাখোলার বাসিন্দা মোঃ লিটনের একমাত্র ছেলে। লাবিব চলতি বছর ফরিদপুর জিলা স্কুল থেকে এসএসসি পাস করেছেন।

ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আলাওয়াল হোসেন জানান, দুটি মোটরসাইকেল নিয়ে লাবিবসহ চার বন্ধু বাখুন্ডার জামতলায় গিয়ে রেললাইনের ওপর টিকটক করছিলেন। এ সময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চলে এলে লাবিবের তিন বন্ধু দ্রুত সরে যেতে পারলেও লাবিব ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক ( এসআই ) মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে এসে এলাকাবাসীর কাছ থেকে আমরা জেনেছি ওই তরুণ টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা রাজবাড়ী রেলওয়ে পুলিশ গ্রহণ করবে।

ঘটনার সত্যতা নিশ্চিত রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) সোমনাথ বসু বলেন, ঘটনার সময় বেনাপোল এক্সপ্রেস নামে ট্রেনটি ঢাকা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে যাবতীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩