সর্বশেষ খবরঃ

ফটিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

ফটিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
ফটিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

স ম জিয়াউর রহমান(চট্টগ্রাম)জেলা প্রতিনিধি :: চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে ১৮ আগস্ট সোমবার সকালে বর্ণাঢ্য র‍্যালী,পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার মোঃ আজিজুল ইসলাম।

বক্তারা বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ রক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে অভয়াশ্রম গড়ে তোলার কোনো বিকল্প নেই। তারা মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও প্রাকৃতিক জলাশয় সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় এতে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সালেক, উপজেলা সমবায় অফিসার মোঃ শহীদ ভূইয়া, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আবদুল আজিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শফিউল্লাহসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার জনসাধারণ।

আলোচনা সভা শেষে পোনা মাছ অবমুক্তকরণ করা হয় এবং মৎস্য খাতে অবদান রাখায় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো খবর

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন