সর্বশেষ খবরঃ

প্রেমিক জ্যাকি ভাগনানিকেই বিয়ে করলেন অভিনেত্রী রাকুল

প্রেমিক জ্যাকি ভাগনানিকেই বিয়ে করলেন অভিনেত্রী রাকুল
ছবি সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রেমিককে বিয়ে করলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। তার বরের নাম জ্যাকি ভাগনানি।

বুধবার ( ২১ ফেব্রুয়ারি )সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, ভারতের দক্ষিণ গোয়ার একটি হোটেলে বসেছিল রাকুল-জ্যাকির বিয়ের আসর।

সিন্ধি ও পাঞ্জাবি রীতিতে বিয়ে করেন তারা। এসময় দুই পরিবারের সদস্য ছাড়াও বর-কনের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।

এরই মধ্যে বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, হালকা গোলাপি রঙের লেহেঙ্গা পরেছেন রাকুল, সঙ্গে ফ্লোরাল কাজ করা দুপাট্টা মাথায়। পাশাপাশি পরেছেন গোলাপি রঙের চুড়ি, মানানসই গলার হার, কানের দুল, টিকলি। অন্যদিকে জ্যাকির পরেছেন আইভরি রঙের শেরওয়ানি। মাথায় সাদা রঙের পাগড়ি।

২০২২ সালে রাকুল প্রীতের জন্মদিনে জ্যাকির সঙ্গে সম্পর্কের খবর প্রকাশ্যে আনেন এই যুগল। এরপর বিভিন্ন জায়গা তাদেরকে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেছে। সর্বশেষ প্রযোজক জ্যাকির গলায় মালা পরালেন রাকুল।

আরো খবর

র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ