সর্বশেষ খবরঃ

প্রসূতি ও প্রজনন স্বাস্থ্যসেবায় ধাত্রী পরিচালিত সেবার অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা

প্রসূতি ও প্রজনন স্বাস্থ্যসেবায় ধাত্রী পরিচালিত সেবার অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা
প্রসূতি ও প্রজনন স্বাস্থ্যসেবায় ধাত্রী পরিচালিত সেবার অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি )প্রতিনিধি :: “ছেলে হোক, মেয়ে হোক—দুটি সন্তানই যথেষ্ট”— এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে জাপাইগো ও গ্রীন হিল এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো “বাংলাদেশে ধাত্রী-নেতৃত্বাধীন ও প্রজনন স্বাস্থ্যসেবা জোরদারকরণ অগ্রগতি পর্যালোচনা সভা”।

বুধবার ( ২০ আগস্ট )সকালে খাগড়াছড়ি সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শেখ ফজলে রাব্বি।

এসময় বক্তারা বলেন,মাতৃ ও নবজাতকের জীবন রক্ষায় ধাত্রী পরিচালিত সেবা জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।পাহাড়ি অঞ্চলে প্রসূতি ও প্রজনন স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এই কার্যক্রম ইতিবাচক পরিবর্তন আনবে।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের,পরিবার পরিকল্পনা বিভাগে উপ-পরিচালক ডাঃ মোঃ ফারুক আব্দুল্লাহ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ রতন খীসা,গ্রীন হিলের জেলা সমন্বয়কারী রুপান্ত চাকমাসহ স্বাস্থ্য অধিদপ্তর,পরিবার পরিকল্পনা অধিদপ্তর,আইপিএইচইউডি, গ্রিন হিলসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান যেমন—ইউনিসেফ, ইউএনএফপিএ,জাপাইগো এবং কানাডা সরকারের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবার অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

এ ধরনের উদ্যোগ পাহাড়ি জনগোষ্ঠীর মাতৃস্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন