সর্বশেষ খবরঃ

প্রভাস অনেক সহযোগিতা পরায়ণ কৃতি শ্যানন

প্রভাস অনেক সহযোগিতা পরায়ণ কৃতি শ্যানন
প্রভাস অনেক সহযোগিতা পরায়ণ কৃতি শ্যানন

নির্মাতা ওম রাউতের দো-ভাষী সিনেমা ‘আদিপুরুষ’-এর শুটিং শুরু করেছেন অভিনেত্রী কৃতি শ্যানন। সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে।

এছাড়া সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাইফ আলী খান। শুরু থেকেই তাই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে বাড়তি কৌতূহল কাজ করছে। এছাড়া প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে কৃতিও দারুণ উচ্ছ্বসিত।

প্রভাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘বাহুবলীর মতো বিগ বাজেটের সিনেমায় কাজ করে অভ্যস্ত প্রভাস। তাই তিনি সেটে খুব স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাছাড়া প্রভাস অনেক সহযোগিতা পরায়ণ এবং আন্তরিক।

তবে প্রথমদিন যখন আমি তাকে অভিবাদন জানাই তখন সে সত্যিই লাজুক ছিল। কিন্তু আমি যতই তার সঙ্গে কথা বলেছি, ততই সে মুখ খুলেছে। আমরা দুই ভাষায় সিনেমাটির শুটিং করছি, যেখানে তাকে হিন্দি বলতে হচ্ছে, আর আমাকে তেলেগু বলতে হচ্ছে। আমি যখনই তেলেগুতে সংলাপ বলি তখনই প্রভাস হেসে ওঠে। কারণ আমি তো তেলেগুতে অভ্যস্ত নই।

আরো খবর

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা